শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিল্লির! আপনার এলাকাও কি বিপদে? জানুন ভয়াবহ পরিস্থিতি – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের মান ফের ‘খারাপ’ পর্যায়ে নেমেছে। বুধবার সকালে রাজধানীর গড় বায়ু গুণমান সূচক (AQI) ৩০০ ছুঁয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আনন্দ বিহার ও চাঁদনি চকের মতো জনবহুল এলাকায় এই মাত্রা ৩৪০ ছাড়িয়ে ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। যদিও কুয়াশার চাদরে ঢাকা শহরটিতে শাদিপুরের মতো কিছু জায়গায় বাতাসের মান তুলনামূলক সহনীয় রয়েছে।
এই চরম দূষণ নিয়ে দিল্লির রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। আম আদমি পার্টি বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেছে যে, দূষণের প্রভাবে শিশুরা ইনহেলার নিতে বাধ্য হচ্ছে এবং হাসপাতালগুলো শ্বাসকষ্টের রোগীতে ভরে গেছে। বিরোধী নেত্রী আতিশি দূষণ মোকাবিলায় যথাযথ পদক্ষেপের দাবি তুলেছেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বয়স্ক ও শিশুদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

