লেটেস্ট নিউজ

শ্মশানেই রক্তের হোলি! কার দেহ আগে পুড়বে তা নিয়ে বিবাদ, বীভৎস পরিণতিতে কাঁপছে বহরমপুর – এবেলা

এবেলা ডেস্কঃ

বহরমপুরের গোরাবাজার শ্মশানঘাটে দেহ সৎকার নিয়ে দুই পক্ষের চরম বিবাদে প্রাণ হারালেন জয়ন্ত ঘোষ নামে এক যুবক। শনিবার রাতে ডোমকল ও কলাবেড়িয়ার দুই দল শ্মশানে পৌঁছালে আগে সৎকার করা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদ চরমে পৌঁছালে কলাবেড়িয়ার লোকজন বাঁশ দিয়ে জয়ন্তকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন; ঘটনায় আরও দুইজন গুরুতর জখম হয়েছেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। শ্মশানের মতো পবিত্র স্থানে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *