সংবিধানই দেশের আত্মা: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি ভারতীয় সংবিধানকে দেশের ‘আত্মা’ হিসেবে অভিহিত করে বলেন, গত ৭৭ বছর ধরে এই সংবিধান ন্যায়বিচার ও সাম্যের আলোকবর্তিকা হিসেবে দেশ পরিচালনা করছে।
গত এগারো মাসে দিল্লির প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দূষণমুক্ত দিল্লি গড়তে আগামী তিন বছরের মধ্যে রাজধানীর শতভাগ গণপরিবহনকে বৈদ্যুতিক বাসে রূপান্তর করা হবে। এজন্য ১১ হাজার ই-বাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

