লেটেস্ট নিউজ

সংসদীয় মৈত্রীতে ভারতের ‘সেতু’ অভিষেক-ডেরেক, আন্তর্জাতিক মঞ্চে থাকছেন বিরোধীরাও

বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক আলোচনা আরও নিবিড় করতে ‘সংসদীয় বন্ধু গোষ্ঠী’ গঠন করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মোট ৬৪টি প্যানেলের মাধ্যমে ভারত বিশ্বের ৬০টি দেশের সঙ্গে সংসদীয় মৈত্রীর সেতুবন্ধন করবে। এই বিশেষ প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাত্পর্যপূর্ণ বিষয় হলো, অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতের অভিযোগের আবহেই এই প্যানেলগুলোতে বিরোধী নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। প্রতিটি প্যানেলে ১১ জন করে সদস্য থাকছেন, যেখানে অন্তত একজন মহিলা সাংসদের উপস্থিতি বাধ্যতামূলক। অখিলেশ যাদব, শশী তারুর, আসাদউদ্দিন ওয়াইসি এবং সুপ্রিয়া সুলের মতো বর্ষীয়ান রাজনীতিবিদেরা বিভিন্ন দেশের প্যানেলে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন।

এই নবনির্বাচিত সাংসদ প্রতিনিধি দলটি আন্তর্জাতিক স্তরে সংসদীয় ও কূটনৈতিক বিষয়ের পাশাপাশি প্রযুক্তি, বাণিজ্য ও সংস্কৃতি সংক্রান্ত ক্ষেত্রেও ভারতের প্রতিনিধিত্ব করবেন। বিজেপি থেকে রবিশঙ্কর প্রসাদ ও অনুরাগ ঠাকুরের মতো নেতারা যথাক্রমে ইজরায়েল ও ইংল্যান্ডের কমিটির দায়িত্বে থাকছেন। সংসদীয় রীতিনীতির আদান-প্রদান এবং বিশ্বজুড়ে গণতান্ত্রিক সম্পর্ক সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *