লেটেস্ট নিউজ

সতর্কতা সত্ত্বেও শুনানিতে গরহাজির, ৩ লক্ষ ভোটার সময়সীমা পেরোলেই কড়া পদক্ষেপ নেবে কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা। প্রায় ৩২ লক্ষ ‘নো-ম্যাপ’ ভোটারকে (২০০২ সালের তালিকায় নাম নেই এমন) শুনানির নোটিস পাঠানো হলেও এখনও পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার জন অনুপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট আহূত ভোটারদের প্রায় ১০ শতাংশই শুনানিতে অংশ নেননি। আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ধার্য করা হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুপস্থিত ভোটাররা যোগাযোগ না করলে তাঁদের নাম পাকাপাকিভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে কমিশন হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, শুনানি কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা ও ভাঙচুর ঠেকাতে জেলা প্রশাসনগুলোকে কঠোর নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে প্রতিটি কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক ভোটার বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকা দ্রুত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, যারা প্রথম ডাকে আসতে পারেননি, তারা ৭ ফেব্রুয়ারির মধ্যে উপস্থিত হওয়ার শেষ সুযোগ পাবেন। এরপরও সাড়া না মিললে আইনি নিয়ম মেনেই নাম বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *