লেটেস্ট নিউজ

সতর্ক হোন! ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হতে পারে কিডনি ক্যান্সার – এবেলা

এবেলা ডেস্কঃ

গবেষণায় দেখা গেছে, আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে কিডনি ক্যান্সারের ঝুঁকি ভয়াবহভাবে বৃদ্ধি পাবে। মূলত অস্বাস্থ্যকর জীবনধারা, স্থূলতা, ধূমপান এবং উচ্চ রক্তচাপের কারণেই আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে।

প্রস্রাবে রক্ত, পেটে পিণ্ড বা অস্বাভাবিক ওজন হ্রাসের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং সচেতনতাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। বংশগত কারণ ছাড়াও ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের ইতিহাস থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *