সত্তর দিন পরেও বক্স অফিসে ধুরন্ধরের দাপট, আয়ের অংক দেখে চমকে যাচ্ছেন বিশেষজ্ঞরা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202610:25 am
NEWS DESK : রণবীর সিং অভিনীত স্পাই ড্রামা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ইতিহাস গড়ছে। মুক্তির দশ সপ্তাহ পার করলেও সিনেমাটির জয়যাত্রা অব্যাহত রয়েছে। ২২৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত প্রায় ৮৯৪.৪৮ কোটি টাকা নিট সংগ্রহ করেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় কমেনি, যা একে অল-টাইম ব্লকবাস্টারের মর্যাদা দিয়েছে।
আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে ১৩৫৪.৪৮ কোটি টাকার গ্রস কালেকশন করে অনন্য রেকর্ড গড়েছে। দশম সপ্তাহেও প্রায় ৭১ লক্ষ টাকা আয় করে এটি ২৯৭ শতাংশের বেশি মুনাফা অর্জন করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক সাফল্যের মাধ্যমে ধুরন্ধর বর্তমানে একটি নির্দিষ্ট ভাষায় ভারতের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের তকমা ধরে রেখেছে।

