সন্তান কি অজান্তেই জড়িয়ে পড়ছে যৌন অপরাধে, এই ৬টি সতর্কবার্তা অবহেলা করবেন না – এবেলা
এবেলা ডেস্কঃ
মনোরোগ বিশেষজ্ঞ সামান্থা মার্চের মতে শিশুদের অপরাধমূলক প্রবণতা বর্তমানে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী শিশু যৌন নির্যাতনের ৫২ শতাংশ ঘটনায় অন্য শিশুরা জড়িত ছিল। এটি কেবল সমস্যাগ্রস্ত পরিবারের শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপাতদৃষ্টিতে শান্ত ও ভদ্র আচরণের শিশুরাও এমন কাজে লিপ্ত হতে পারে। বিশেষ করে অপরিণত বয়সে পর্নোগ্রাফির আসক্তি তাদের যৌন দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, ১৮ বছরের কম বয়সীদের বড় একটি অংশ অনলাইনে হিংসাত্মক পর্নোগ্রাফির সংস্পর্শে আসছে, যা তাদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।
সন্তানদের আচরণের ৬টি প্রধান লক্ষণের প্রতি অভিভাবকদের সতর্ক থাকতে হবে। অন্যদের ওপর অতিরিক্ত আধিপত্য বিস্তার, নারীদের প্রতি আসাম্মানজনক মন্তব্য এবং মদ্যপানের আসক্তি বড় বিপদের সংকেত হতে পারে। এছাড়া ফোনে অতিরিক্ত গোপনীয়তা রক্ষা করা বা হঠাৎ লক করে দেওয়া এবং অনলাইন গ্রুপে কুরুচিকর জোকস বা মিমস আদান-প্রদান করা শিশুদের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই আচরণগুলি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করলে এবং সঠিক সময়ে কাউন্সিলিং করলে শিশুদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব।

