লেটেস্ট নিউজ

সন্দেশখালিতে বিজেপি প্রার্থী বদলের দাবিতে পোস্টার, তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ

সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সনৎ সর্দারের বিরুদ্ধে সরব হলেন একাংশ মানুষ। ন্যাজাট এলাকায় ‘আদিবাসীবৃন্দ’-এর নামে পড়া একাধিক পোস্টারে প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাতারাতি এই ধরনের পোস্টারে এলাকা ছেয়ে গেলেও কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি প্রার্থী সনৎ সর্দার বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর মতে, লোকসভা নির্বাচনের ফলের নিরিখে তৃণমূল পিছিয়ে থাকায় পরাজয়ের ভয়ে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেও তিনি স্পষ্ট জানান। পাল্টা তোপ দেগে তৃণমূলের ব্লক সভাপতি ইমাম আলী গাজী বলেন, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনো যোগ নেই। এটি বিজেপির অভ্যন্তরীণ ক্ষোভের বহিঃপ্রকাশ।

তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগত প্রার্থী দেওয়ায় স্থানীয় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালি ইস্যু প্রভাব ফেললেও, বর্তমানে মানুষ বিজেপির ‘ষড়যন্ত্র’ ধরে ফেলেছে বলে দাবি শাসক শিবিরের। বিশেষ করে যে মহিলাদের সামনে রেখে বিজেপি আন্দোলন গড়ে তুলেছিল, তাদের মধ্য থেকে কাউকে প্রার্থী না করায় দলের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *