লেটেস্ট নিউজ

সপ্তাহে একবার তোয়ালে কাচছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

সুস্থ থাকতে সপ্তাহে একদিন তোয়ালে পরিষ্কার করার অভ্যাস অনেকেরই আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল একবার পরিষ্কার করা যথেষ্ট নয়; বরং এটি চর্মরোগ ও সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। নিয়ম অনুযায়ী, শরীরের তোয়ালে অন্তত ৩-৪ বার ব্যবহারের পর এবং মুখের তোয়ালে প্রতিদিন কাচা জরুরি। এছাড়া জিমের তোয়ালে প্রতিবার ব্যবহারের পরই ধুয়ে ফেলা উচিত।

সংক্রমণ এড়াতে সর্বদা গরম জলে তোয়ালে কাচার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যের ব্যবহৃত তোয়ালে ব্যবহার করা কিংবা ভিজে তোয়ালে গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিবার ব্যবহারের পর তোয়ালে কড়া রোদে টানটান করে শুকিয়ে নিতে হবে। এছাড়া তোয়ালের নরম ভাব নষ্ট হয়ে গেলে বা এক বছর অতিক্রান্ত হলে সেটি বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *