লেটেস্ট নিউজ

সপ্তাহে দুবার বাড়ল অটো -এলপিজির দাম, মধ্যবিত্তের পকেটে টান ও ভাড়া বৃদ্ধির আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে। এর মধ্যেই শুক্রবার থেকে লিটার প্রতি অটো এলপিজির দাম আরও ৮ টাকা বাড়ানো হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোট ১৩ টাকা দাম বাড়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ নিয়ন্ত্রণে রাখা আসাম্ভব হয়ে পড়েছে। অটো ইউনিয়নগুলো ইতিমধ্যে ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিয়েছে যা সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আন্তর্জাতিক অস্থিরতা না কমলে বাণিজ্যিক ও পরিবহন ক্ষেত্রে এই হাহাকার আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *