লেটেস্ট নিউজ

সরকারি আইডি হ্যাক করে আধার জালিয়াতির পর্দাফাঁস, পুলিশের জালে ৩ মাস্টারমাইন্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি সার্ভার হ্যাক করে রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বহজোই থানা এলাকায় হানা দিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা কোনো বৈধ আধার কেন্দ্রের লগ-ইন আইডি চুরি করে নিজেদের কম্পিউটারে ব্যবহার করছিল। সেখান থেকেই নতুন আধার কার্ড তৈরি এবং তথ্য সংশোধনের বেআইনি ব্যবসা চলত। তল্লাশিতে ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জাল স্ট্যাম্প উদ্ধার হয়েছে। পলাতক আরও চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *