লেটেস্ট নিউজ

সরকারি তথ্যে কি আদৌ রোগ সারবে? হাসপাতালের কঙ্কালসার দশা দেখে মন্ত্রীর ওপর চটলেন বিজেপি বিধায়ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আপনার এলাকার সরকারি হাসপাতালে কি পর্যাপ্ত ডাক্তার আছে? বিহারের আলিনগর বিধানসভার মানুষ বর্তমানে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। খোদ বিজেপি বিধায়ক মৈথিলি ঠাকুর বিধানসভায় বিস্ফোরক অভিযোগ তুলে জানিয়েছেন, খাতা-কলমে হাসপাতালের অবস্থা ভালো দেখানো হলেও বাস্তবে সেখানে চিকিৎসার ন্যূনতম পরিকাঠামোটুকুও নেই।

এই অব্যবস্থার ফলে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মৈথিলি জানান, হাজার হাজার মানুষের জন্য নেই কোনো এমবিবিএস ডাক্তার, আয়ুষ চিকিৎসকদের দিয়েই চলছে কাজ। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া দায়সারা জবাবে অসন্তোষ প্রকাশ করে তিনি অবিলম্বে আলিনগরের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ রোগীরা সঠিক চিকিৎসা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *