লেটেস্ট নিউজ

সরকারি সংস্থায় চাকরির দারুণ সুযোগ! শুধু স্নাতক হলেই কেরিয়ারে আসবে বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC) ‘সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। MyGov প্ল্যাটফর্মের জন্য চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে দিল্লিতে। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। মূলত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন পরিচালনা, ট্রেন্ড বিশ্লেষণ এবং জননীতি সংক্রান্ত সৃজনশীল প্রচারের কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ই জানুয়ারি ২০২৬-এর মধ্যে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশন থেকে অনলাইনে আবেদন করতে হবে। ‘আউট অফ দ্য বক্স’ ভাবনার অধিকারী এবং বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সরকারি এই সংস্থায় কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে উন্নত কেরিয়ার গড়তে বিশেষ সহায়ক হবে। বিস্তারিত তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটটি অবশ্যই যাচাই করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *