লেটেস্ট নিউজ

সরকারি হাসপাতালে মৃতদেহ রাখতে ২২ হাজার টাকা দাবি! সাগর দত্ত মেডিক্যালে তুলকালাম – এবেলা

এবেলা ডেস্কঃ

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহ রাখা ও প্যাকিংয়ের নামে এক বিশেষভাবে সক্ষম যুবকের কাছে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। বরাহনগরের বাসিন্দা অর্ণিবাণ রায়ের মৃত্যুর পর তাঁর ছেলে অর্পণ রায়ের কাছে এই বিপুল অর্থ চান আকাশ মল্লিক নামে এক হাসপাতাল কর্মী। সরকারি হাসপাতালে এমন নজিরবিহীন তোলাবাজির ঘটনায় স্বাস্থ্য দফতর ও স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি জানতে পেরে কামারহাটির বিধায়ক মদন মিত্র দ্রুত পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেন। অভিযোগের ভিত্তিতে কামারহাটি থানার পুলিশ অভিযুক্ত কর্মীকে আটক করে তদন্ত শুরু করেছে। বিধায়ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্য পরিষেবাকে আধুনিক করেছেন, সেখানে এই ধরনের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ঘটনার নেপথ্যে থাকা চক্রটিকে খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *