লেটেস্ট নিউজ

সরস্বতী পুজোয় কি উধাও শীত? হাওয়া অফিসের বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে শীতের আমেজ ফিকে হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সরস্বতী পুজোতেও দক্ষিণবঙ্গে শীতের বদলে অনুভূত হবে বসন্তের উষ্ণতা। রবিবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আপাতত কলকাতা ও সংলগ্ন জেলায় জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পূবালী বাতাসের জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় জাঁকিয়ে শীতের ইনিংস এখন কার্যত শেষের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *