সরস্বতী পুজোয় কি উধাও হবে শীত? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে কমছে কুয়াশার দাপট, তবে সরস্বতী পুজোয় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। পুজোর সকালে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও কলকাতায় শীতের পোশাকের প্রয়োজন পড়বে না। উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা বাড়লেও দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় ঠান্ডার আমেজ বজায় থাকবে। সব মিলিয়ে, মনোরম আবহাওয়ার মধ্যেই কাটবে এবারের বাগদেবীর আরাধনা।

