লেটেস্ট নিউজ

সরস্বতী পুজোর জের! আজ রাজ্যে বন্ধ জেইই মেন পরীক্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত জেইই মেন ২০২৬-এর প্রথম সেশনের পরীক্ষা শুরু হয়েছে। তবে সরস্বতী পুজো উপলক্ষ্যে আজ, শনিবার পশ্চিমবঙ্গের কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে না। দেশের অন্যান্য প্রান্তে পরীক্ষা চললেও উৎসবের কারণে বাংলায় আজ বিরতি দেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং বৈধ পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা দ্রুত হল টিকিট ডাউনলোড করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *