সরস্বতী পূজা উপলক্ষ্যে সেনকো গোল্ডের বিশেষ গয়না সম্ভার – এবেলা
এবেলা ডেস্কঃ
বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এলো তাদের বিশেষ জুয়েলারি কালেকশন। বিদ্যা, সৃজনশীলতা এবং নতুন শুরুর এই পবিত্র উৎসবকে রাঙিয়ে তুলতে আধ্যাত্মিক প্রতীক ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সংমিশ্রণে গয়নাগুলো ডিজাইন করা হয়েছে। সীতাহার, কুন্দন ও পোলকি ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে ভক্তিমূলক পেন্ডেন্ট এবং বিআইএস হলমার্কযুক্ত সোনার কয়েন।
সংস্থার ডিরেক্টর জয়িতা সেন জানান, এই সংগ্রহটি বিশ্বাস ও ঐতিহ্যের প্রতিফলন। বিশেষ করে কলকাতায় সরস্বতী পূজার ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখে স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি গয়না দক্ষ কারিগরদের দ্বারা হাতে তৈরি। উৎসবের শুভ মুহূর্তে উপহার প্রদান বা ব্যক্তিগত সংগ্রহের জন্য এই নজরকাড়া কালেকশনটি এখন দেশজুড়ে সমস্ত আউটলেটে পাওয়া যাচ্ছে।

