লেটেস্ট নিউজ

সরাসরি ইমেলে তলব করা হোক গৌতম আদানিকে কড়া পদক্ষেপ নিল মার্কিন সংস্থা এসইসি – এবেলা

এবেলা ডেস্কঃ

আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও সাগর আদানির ওপর চাপ বাড়িয়ে এবার সরাসরি ইমেলের মাধ্যমে সমন পাঠানোর অনুমতি চাইল মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি। অভিযোগ উঠেছে, মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে এবং ভারতীয় আধিকারিকদের প্রায় ২৪ হাজার কোটি টাকা ঘুষ দেওয়ার একটি পরিকল্পনায় যুক্ত ছিলেন তাঁরা। এর আগে ভারত সরকার দুইবার এই সমন পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করায় এবার কেন্দ্রীয় সরকারকে এড়িয়ে সরাসরি পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছে মার্কিন এই সংস্থাটি।

মার্কিন আদালতের চার্জশিট অনুযায়ী, আদানি গ্রিন এনার্জি প্রকল্পের বিদ্যুৎ বিক্রির উদ্দেশ্যে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আদানি গ্রুপ। তারা জানিয়েছে, আত্মপক্ষ সমর্থনের জন্য সব ধরণের আইনি পথ খোলা রাখা হবে। সমন জারির বিষয়ে ভারতের আইন মন্ত্রক প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক আদালতে এসইসি জানিয়েছে যে, বর্তমান প্রক্রিয়ায় কাজ না হওয়ায় তারা ইমেলের মাধ্যমে সরাসরি যোগাযোগের অনুমতি চায়। এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *