লেটেস্ট নিউজ

সরাসরি নেতানিয়াহুর দপ্তরে ইরানের মিসাইল হামলা! মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহ মহাপ্রলয় – এবেলা

এবেলা ডেস্কঃ

তেল আভিভ ও তেহরান: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার চরম সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে সরাসরি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। তেহরানের এই নজিরবিহীন হামলায় কার্যত কাঁপছে গোটা বিশ্ব।

হামলার মূল লক্ষ্য:

শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তরই নয়, ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের কার্যালয়েও আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা নিতেই এই ‘ভয়ংকর’ অভিযান বলে দাবি করেছে আইআরজিসি। বর্তমানে নেতানিয়াহুর শারীরিক অবস্থা বা অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আমেরিকার কড়া হুঁশিয়ারি:

পরিস্থিতি বেগতিক দেখে ময়দানে নেমেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি হামলা বন্ধ না করে তবে এমন প্রত্যাঘাত করা হবে যা আগে কখনো দেখেনি বিশ্ব। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে সোনা ও জ্বালানি তেলের দাম।

ইসরায়েলের পাল্টা দাবি:

হামলার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হলেও ইসরায়েল প্রশাসন দাবি করেছে, প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো মিসাইল আঘাত হানেনি। তবে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হুমকিতে তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *