সর্দি-কাশিতে শিশুকে দই দেওয়া কি বিপজ্জনক? চমকে দেবে চিকিৎসকদের আসল তথ্য! – এবেলা
এবেলা ডেস্কঃ
শিশুর সর্দি-কাশিতে দই খাওয়ানো নিয়ে অনেক ভুল ধারণা থাকলেও চিকিৎসকরা একে উপকারী বলছেন। দইয়ে থাকা প্রোবায়োটিক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া দইয়ের নরম গঠন শিশুর গলা ব্যথায় আরাম দেয় এবং দ্রুত শক্তি জোগায়। তাই ঠান্ডা লাগলে দই বন্ধ করার প্রয়োজন নেই, বরং এটি শিশুকে সুস্থ হতে সাহায্য করবে।
তবে সর্দি-কাশির সময় সরাসরি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দই শিশুকে দেবেন না। দই ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে খাওয়ানোই সবচেয়ে নিরাপদ। বিশেষজ্ঞদদের মতে, দইয়ের সাথে চিনি যোগ না করে সামান্য মধু মিশিয়ে দিলে তা প্রাকৃতিক কফ-নাশক হিসেবে কাজ করবে। সঠিক নিয়ম মেনে পুষ্টিকর দই খাওয়ালে শিশুর শারীরিক দুর্বলতা কমবে এবং দ্রুত আরোগ্য লাভ সম্ভব হবে।

