সর্বনাশ! ভ্যালেন্টাইনস মরসুমে ‘সঙ্গী বদল’, হুলস্থূল কান্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুর ব্লকের দুই দম্পতির মধ্যে জীবনসঙ্গী পরিবর্তনের এক নজিরবিহীন ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত তপনের এক যুবক গঙ্গারামপুরের এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে। নিখোঁজ সঙ্গীদের খুঁজতে গিয়ে ওই গৃহবধূর স্বামী এবং যুবকের স্ত্রীর মধ্যেও ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তাঁরাও ঘর ছাড়েন।
সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকলেও দুই পক্ষই পুলিশের দ্বারস্থ না হয়ে সালিশি বৈঠকের মাধ্যমে আপস করে নিয়েছেন। তপন থানায় আয়োজিত এই বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বর্তমান জুটির সঙ্গেই তাঁরা সংসার করবেন। এই অদ্ভুত সামাজিক স্বীকৃতির ঘটনাটি এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

