লেটেস্ট নিউজ

সলমনকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিপাকে পরিচালক অভিনব! মুখে লাগাম টানার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড সুপারস্টার সালমান খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিনের বিষোদগারের ফল হাতেনাতে পেলেন পরিচালক অভিনব কাশ্যপ। ‘দাবাং’ খ্যাত এই পরিচালককে এবার নিজের মুখে লাগাম টানার কড়া নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, খান পরিবারের মানহানি করার অপরাধে তাঁকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

নিজের কেরিয়ারে আশানুরূপ সাফল্য না পাওয়ার জন্য বরাবরই সালমান, আরবাজ ও সোহেল খানকে দায়ী করে এসেছেন অভিনব। তাঁর অভিযোগ ছিল, সালমানের পরিবার পরিকল্পিতভাবে তাঁর কেরিয়ার ধ্বংস করেছে এবং তাঁকে কাজ পেতে বাধা দিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য করেছেন তিনি।

এই লাগাতার আক্রমণ সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান। তিনি জানান, পরিচালকের এই ভিত্তিহীন মন্তব্যে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে এভাবে সম্মানহানি করা যায় না। আদালতের এই রায়ে আপাতত স্বস্তিতে খান শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *