লেটেস্ট নিউজ

সলমন নন, ঐশ্বর্যার জীবনে প্রথম পুরুষ ছিলেন এই সুপারমডেল? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডে ঐশ্বর্যা রাই বচ্চন এবং সালমান খানের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। কয়েক দশক পার হয়ে গেলেও তাঁদের ভেঙে যাওয়া সম্পর্ক আজও অনুরাগী মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সালমানের সঙ্গে জড়িয়ে পড়ার আগে ঐশ্বর্যার জীবনে অন্য কেউ কি ছিলেন? সম্প্রতি এই রহস্যেরই নতুন তথ্য সামনে এনেছেন নামী প্রযোজক ও পরিচালক শৈলেন্দ্র সিং।

শৈলেন্দ্রর দাবি অনুযায়ী, বিনোদন জগতে পা রাখার পর ঐশ্বর্যা খুব বেশি মানুষের সঙ্গে সম্পর্কে জড়াননি। সালমান খানের সঙ্গে তাঁর বহুল চর্চিত প্রেমের আগে সুপারমডেল রাজীব মুলচন্দানির সঙ্গে এই বিশ্বসুন্দরীর ঘনিষ্ঠতা ছিল। যদিও সেই সম্পর্ক নিয়ে ঐশ্বর্যা বা রাজীব কেউই সেভাবে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি, যার ফলে বিষয়টি অনেকটা আড়ালেই থেকে গিয়েছিল। সালমানের সঙ্গে সম্পর্কের তীব্রতা ও পরবর্তী তিক্ততার ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল প্রাক্তন এই মডেলের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *