লেটেস্ট নিউজ

সস্তা হল সোনা-রূপা,কলকাতায় হলুদ ধাতুর দাম অনেকটা কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভালোবাসার বিশেষ দিনে দেশের বাজারে সোনা ও রূপার দাম একধাক্কায় অনেকটাই কমেছে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৫৬,০১০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৪৩,০০৯ টাকা ধার্য করা হয়েছে।

পাশাপাশি রূপার দামও নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে বিনিয়োগকারীরা। বর্তমানে কলকাতায় প্রতি কেজি রূপা ২,৪৫,২৫০ টাকায় লেনদেন হচ্ছে। দিল্লি ও মুম্বইয়ের তুলনায় চেন্নাইতে সোনার দাম কিছুটা বেশি থাকলেও সামগ্রিকভাবে বাজার আজ যথেষ্ট ইতিবাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *