লেটেস্ট নিউজ

সাংহাইতে ভারতের প্রজাতন্ত্র দিবস: তুঙ্গে উন্মাদনা – এবেলা

এবেলা ডেস্কঃ

চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। কনসাল জেনারেল প্রতীক মাথুরের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী ভারতীয় ও চিনা নাগরিকসহ প্রায় ৪০০ অতিথি অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রপতির ভাষণ পাঠের সময় পুরো চ্যান্সারি গ্রাউন্ড ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে কনসাল জেনারেল দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাংহাই থেকে ভারতে দৈনিক বিমান চলাচল এবং পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি পারস্পরিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন গতি দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *