সাদা জটা আর লম্বা দাড়িতে অচেনা অক্ষয়! দক্ষিণী ছবিতে কোন অবতারে অভিনেতা? – এবেলা
এবেলা ডেস্কঃ
‘রহমান ডাকাত’ ও ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার তেলুগু ছবিতে অভিষেক ঘটছে অক্ষয় খান্নার। পূজা কল্লুরুর পরিচালনায় ‘মহাকালী’ ছবিতে ‘অসুরাগুরু শুক্রাচার্য’ হিসেবে দেখা যাবে তাঁকে। প্রশান্ত বর্মার এই মাইথোলজিক্যাল সিনেমাটিক ইউনিভার্সের শুটিং বর্তমানে হায়দ্রাবাদে পুরোদমে চলছে। ছবিতে মুখ্য নারী চরিত্রে থাকছেন ভূমি শেট্টি।
সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের জটাধারী ফার্স্ট লুক ইতিমধ্যেই ভাইরাল। ‘চাবা’র ঔরঙ্গজেব কিংবা ‘রহমান ডাকাত’-এর পর ফের নিজের লুকে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন অভিনেতা। অক্ষয়ের এই নতুন ভোল ও ছকভাঙা অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে এখন তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।

