সাদা নয় বরং নীল রঙের এবং টুথপেস্টের মতো ঘন এই দুধ কোন প্রাণীর? – এবেলা
এবেলা ডেস্কঃ
সাধারণত আমরা ক্যালসিয়ামের উৎস হিসেবে গরুর দুধকে চিনলেও বিশ্বের সবথেকে ঘন দুধের রহস্য লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। তিমি মাছের দুধ কেবল ঘন নয়, এটি দেখতে অনেকটা টুথপেস্টের মতো এবং এর রঙ নীল। এই দুধে প্রায় ৩৫ থেকে ৫০ শতাংশ ফ্যাট এবং প্রচুর প্রোটিন থাকে, যা জলে দ্রবীভূত হয় না। ফলে শিশু তিমি জলের নিচে অনায়াসেই এই পুষ্টিকর দুধ পান করতে পারে।
মা তিমি প্রতিদিন প্রায় ২০০ লিটার দুধ উৎপন্ন করে, যা পান করে একটি শিশু তিমি দিনে গড়ে ১০০ কেজি ওজন বাড়াতে পারে। দ্রুত শারীরিক বৃদ্ধির জন্য এই উচ্চ ফ্যাটযুক্ত দুধ অত্যন্ত কার্যকর। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, তিমির দুধে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। বিশাল এই স্তন্যপায়ী প্রাণীর জীবনধারণে এই নীল দুধের ভূমিকা অপরিসীম।

