লেটেস্ট নিউজ

সাধারণতন্ত্র দিবসে বড় হামলার ছক এবং নেপথ্যে কোড নেম ২৬-২৬ ঘিরে দেশজুড়ে তীব্র সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই নাশকতার ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে ‘কোড নেম ২৬-২৬’। গোয়েন্দা সূত্রে খবর, অযোধ্যার রাম মন্দির, জম্মুর রঘুনাথ মন্দির এবং উত্তর দিল্লির জনবহুল এলাকাগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশজুড়ে কড়া সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই ভয়াবহ ষড়যন্ত্রের নেপথ্যে খালিস্তানি জঙ্গি গোষ্ঠী, জইশ-ই-মহম্মদ ও আল কায়েদার মতো একাধিক সংগঠনের হাত রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠনও এই পরিকল্পনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উৎসবের আবহে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে ধর্মীয় স্থল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *