সানি-ববি নন, বাবার অস্থি বিসর্জন দিলেন কে? পুরোহিতের কথায় রহস্য ফাঁস! – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন ঘিরে কৌতূহল। গত মঙ্গলবার হরিদ্বারে সানি ও ববি দেওল উপস্থিত থাকলেও, তাঁরা নন, এই কাজটি করেন ধর্মেন্দ্রর বড় নাতি করণ দেওল। পুরোহিত জানান, শারীরিক ও পরিস্থিতিগত কারণে দুই ছেলে সরাসরি প্রক্রিয়ায় অংশ নেননি। গোটা পরিবার উপস্থিত ছিল। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন পালিত হবে।

