সাবধান! জং ধরা পাইপের জল ডেকে আনতে পারে মারণ রোগ ক্যান্সার – এবেলা
এবেলা ডেস্কঃ
পুরানো জং ধরা লোহার পাইপের জল ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গবেষকরা জানিয়েছেন যে পাইপের জং ও জল পরিশোধনকারী জীবাণুনাশকের রাসায়নিক বিক্রিয়ায় এমন উপাদান তৈরি হয় যা মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম।
রোজমেরি বোর্নস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হাইজোউ লিউ এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। জনস্বাস্থ্য রক্ষায় বিজ্ঞানীরা জং ধরা পাইপের জল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। অবহেলা না করে দ্রুত পাইপ পরিবর্তন করা জরুরি।

