সাবধান! ডেনমার্কের ‘ভাইকিং স্পার্ম’ কি ডেকে আনছে মরণব্যাধি? চাঞ্চল্যকর তথ্য ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে ‘ভাইকিং বেবি’ বা নীল চোখের সুস্থ সন্তান পাওয়ার আশায় ডেনমার্কের স্পার্ম ব্যাংকের ওপর নির্ভর করেন অসংখ্য নারী। কিন্তু সম্প্রতি এক ভয়াবহ তথ্য সামনে এসেছে। এক স্পার্ম ডোনর, যার শরীরে ক্যানসারের জিনগত মিউটেশন ছিল, তিনি ১৪টি দেশের বিভিন্ন ক্লিনিকের মাধ্যমে প্রায় ১৯৭টি সন্তানের জন্ম দিয়েছেন। এই ত্রুটিপূর্ণ জিনের কারণে ইতিমধ্যে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
প্রায় ১.৩ বিলিয়ন ইউরোর এই বিশাল শিল্পে নিয়ন্ত্রণের অভাব নিয়ে এখন আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডেনমার্ক বিশ্বের বৃহত্তম স্পার্ম রপ্তানিকারক দেশ হলেও মুনাফার লোভে যথাযথ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই ডোনেশন প্রক্রিয়া চলায় এই বিপর্যয় ঘটেছে। এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ এখন স্পার্ম ডোনরদের আন্তর্জাতিক ডাটাবেজ তৈরি এবং কঠোর নজরদারির দাবি জানাচ্ছে।

