সাবধান! নমিনি নির্বাচনে এই ৪টি ভুল করলেই বিপদে পড়বে আপনার পরিবার – এবেলা
এবেলা ডেস্কঃ
সঞ্চয় বা বিমায় নমিনি থাকা মানেই তিনি সম্পত্তির আসল মালিক নন, বরং এটি অর্থ হস্তান্তরের একটি আইনি প্রক্রিয়া মাত্র। অনেকেই পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, ডিম্যাট বা মিউচুয়াল ফান্ডে নমিনি আপডেট করতে ভুলে যান। আবার নাবালককে নমিনি করলেও অভিভাবকের নাম উল্লেখ না করার ফলে পরবর্তীকালে দাবি নিষ্পত্তিতে আইনি জটিলতা ও হাজারো ঝামেলার সৃষ্টি হয়।
১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন ব্যাংকিং সংশোধনী আইন অনুযায়ী এখন একাধিক নমিনি রাখার সুযোগ তৈরি হয়েছে। প্রতিটি ফোলিও এবং লকারের জন্য আলাদাভাবে নমিনেশন নিশ্চিত করা জরুরি। অন্যথায়, আপনার অবর্তমানে প্রিয়জনকে আদালতের দ্বারস্থ হতে হবে। পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে আজই সমস্ত নথিতে সঠিক নমিনি এবং অভিভাবকের তথ্য যাচাই করে নিন।

