লেটেস্ট নিউজ

সাবধান! নিষিদ্ধ হলো জনপ্রিয় ব্যথানাশক ওষুধ, কেন্দ্রের কড়া পদক্ষেপে তোলপাড় দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

জনস্বাস্থ্যের সুরক্ষায় ১০০ মিলিগ্রামের বেশি মাত্রার নিমেসুলাইড (Nimesulide) যুক্ত সমস্ত ওরাল পেইনকিলার উৎপাদন ও বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সুপারিশে ১৯৪০ সালের ওষুধ ও প্রসাধনী আইন প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উচ্চ মাত্রার ওষুধের ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, নিমেসুলাইডের অতিরিক্ত ব্যবহার লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। বর্তমানে বাজারে এর চেয়েও অনেক নিরাপদ বিকল্প ওষুধ উপলব্ধ থাকায় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। গত ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নির্দেশিকার ফলে এখন থেকে কোনো সংস্থা আর এই নির্দিষ্ট মাত্রার ওষুধ বাজারজাত করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *