লেটেস্ট নিউজ

সাবধান! হোয়াটসঅ্যাপে নববর্ষের শুভেচ্ছাবার্তায় ওত পেতে আছে ভয়ঙ্কর বিপদ

নতুন বছরের শুভেচ্ছার আড়ালে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে বিপজ্জনক ‘এপিকে’ (APK) ফাইল। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, কার্ড বা ভিডিও দেখার প্রলোভনে পাঠানো এই ফাইলটিতে ক্লিক করলেই স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এই ম্যালওয়্যারটি ফোনের ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হয়ে ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কিং অ্যাপের গোপন নথি চুরি করছে, যার ফলে মুহূর্তেই খালি হতে পারে আপনার আজীবনের সঞ্চয়।

হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ জানিয়েছে, উৎসবের মরসুমে মানুষের অসতর্কতার সুযোগ নিচ্ছে প্রতারকরা। অপরিচিত নম্বর বা পরিচিত কারও হ্যাক হওয়া প্রোফাইল থেকে আসা এই ফাইলগুলো ইনস্টল করা থেকে বিরত থাকুন। কোনো অবস্থাতেই গুগল প্লে-স্টোর ব্যতীত অন্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। নিরাপদ থাকতে সন্দেহজনক লিঙ্ক বা অ্যাটাচমেন্ট এড়িয়ে চলুন এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *