লেটেস্ট নিউজ

সায়ক-সুস্মিতার সোশ্যাল তরজায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের তীর্যক খোঁচা – এবেলা

এবেলা ডেস্কঃ

গোমাংস বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে চর্চায় অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। সায়কের দাদা সব্যসাচীর প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়ের বিয়ের ছবি ঘিরে শুরু হয়েছে পারিবারিক কাদা ছোড়াছুড়ি। সোশ্যাল মিডিয়ায় এই তরজা এমন পর্যায়ে পৌঁছেছে যে নেটিজেনদের একাংশ একে ‘আবর্জনা’ বলে কটাক্ষ করেছেন। সুস্মিতার নতুন জীবন নিয়ে সায়কের বিদ্রূপাত্মক মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

এই পরিস্থিতিতে নাম না করে সায়কসহ ইনফ্লুয়েন্সার অনন্যা ও সুকান্তকে তীব্র খোঁচা দিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, “বাংলার গো রক্ষকরা বউদি আর বাউন্সারে আটকে। বাংলার গরুদের কী হবে?” উল্লেখ্য, সম্প্রতি সায়কের বিরুদ্ধে একটি রেস্তোরাঁয় গোমাংস পরিবেশন নিয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল। অন্যদিকে, অনন্যা-সুকান্তর বিয়েতে বাউন্সারের দাপট নিয়ে নিমন্ত্রিতদের অসন্তোষের খবরও প্রকাশ্যে আসে।

রাহুলের এই পোস্টে হাস্যরসের পাশাপাশি লুকিয়ে রয়েছে কড়া সমালোচনা। একদিকে পারিবারিক বিবাদকে জনসমক্ষে আনা, অন্যদিকে তথাকথিত ‘গো রক্ষা’র নামে বিতর্ক তৈরি করা—সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম। সায়ক ও তাঁর বন্ধুদের অতীতের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমানের পারিবারিক সংঘাতকে মিলিয়ে রাহুলের এই তীর্যক মন্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *