লেটেস্ট নিউজ

সারারাত এসি চললেও বিদ্যুৎ বিল আসবে শূন্য! মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিতে বাজারে এল সোলার এসি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভ্যাপসা গরমেও এক টাকা খরচ হবে না বিদ্যুতের! সোলার এসির জাদুতে ঘর হবে বরফের মতো ঠান্ডা। এই আধুনিক প্রযুক্তিতে সূর্যের আলো ব্যবহার করে এসি চালানো সম্ভব। মূলত সোলার প্যানেল দিনের বেলায় সরাসরি সূর্যের শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে এসি চালায়। বাজারে বর্তমানে অন-গ্রিড, অফ-গ্রিড এবং হাইব্রিড—এই তিন ধরনের সোলার এসি পাওয়া যাচ্ছে। ১.५ টনের একটি এসির জন্য প্রায় ৪ থেকে ৫ কিলোওয়াট সোলার প্যানেল প্রয়োজন। প্রাথমিক বিনিয়োগ ১.২০ থেকে ১.৫০ লক্ষ টাকা হলেও পরবর্তী ২-৩ বছরের মধ্যেই বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যমে এই টাকা উঠে আসে। লোডশেডিংয়ের সমস্যা থেকে মুক্তি পেতে এবং পরিবেশবান্ধব উপায়ে ঘর ঠান্ডা রাখতে সোলার এসি বর্তমানে সেরা বিকল্প। সরকারি ভর্তুকি সুবিধায় এই খরচ আরও কমিয়ে আনা সম্ভব। আপনার ছাদে পর্যাপ্ত জায়গা থাকলে আজই বেছে নিতে পারেন এই সাশ্রয়ী সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *