সিংহ পুষতে খাঁচায় ঢুকে মর্মান্তিক পরিণতি যুবকের – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্রাজিলের আরুদা কামারা জুবটানিক্যাল পার্কে সিংহীকে ‘পোষ’ মানাতে গিয়ে প্রাণ হারালেন ১৯ বছর বয়সী এক যুবক। ১৯ ফুটের নিরাপত্তা বেষ্টনী টপকে তিনি সরাসরি সিংহের এনক্লোজারে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শীদের চিৎকার উপেক্ষা করে তিনি ভেতরে অবস্থান করলে একটি সিংহী তাৎক্ষণিক আক্রমণ চালায়। গুরুতর জখম অবস্থায় খাঁচার ভেতরেই তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম গারসন ডি মেলো মাচাদো, যিনি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ছোটবেলা থেকেই তিনি আফ্রিকায় গিয়ে সিংহ পালনের স্বপ্ন দেখতেন। এই মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষ পার্কটি সাময়িকভাবে বন্ধ করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এর আগেও তিনি সিংহের টানে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়েছিলেন।

