লেটেস্ট নিউজ

সিউড়ির জঙ্গল থেকে উদ্ধার শিশু কন্যা, প্রশাসন নাম রাখল ‘বনশ্রী’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের সিউড়ির তসর কাঁটা জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই ছোট্ট শিশুকন্যাটি এখন সম্পূর্ণ সুস্থ। কাঠ কুড়োতে গিয়ে কান্নার শব্দ শুনে গ্রামবাসীরা তাকে চাদরে মোড়া অবস্থায় উদ্ধার করেছিলেন। যমে-মানুষে টানাটানি শেষে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউ থেকে লড়াই করে ফিরেছে সে। জঙ্গল থেকে পাওয়া গিয়েছে বলেই প্রশাসনের পক্ষ থেকে শিশুটির নাম রাখা হয়েছে ‘বনশ্রী’

জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা জানিয়েছেন, গত ২০ জানুয়ারি চিকিৎসকরা শিশুটিকে সুস্থ বলে ঘোষণা করেছেন। বর্তমানে সে একটি হোমে রয়েছে। নিয়ম অনুযায়ী, তার আসল বাবা-মায়ের খোঁজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যদি আগামী ২১ দিনের মধ্যে পরিবারের কেউ যোগাযোগ না করেন, তবে শিশুটিকে আইনত দত্তক দেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন। আপাতত ছোট্ট বনশ্রীর সুস্থ ভবিষ্যৎ কামনায় জেলাজুড়ে বইছে স্বস্তির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *