সিগারেট টানলেই বদলে যাবে টয়লেটের কাঁচ আর আপনিও হবেন সবার সামনে ভাইরাল, জানুন এর রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
চীনের গুয়াংডং প্রদেশের দুটি নামী শপিং মলে পুরুষদের শৌচাগারে বসানো হয়েছে এক অদ্ভুত প্রযুক্তির কাঁচের দরজা। সাধারণত এই কাঁচগুলো অস্বচ্ছ থাকলেও ভেতরে কেউ ধূমপান শুরু করলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা স্বচ্ছ হয়ে যায়। ফলে বাইরে থাকা যে কেউ ভেতরের ব্যক্তিকে স্পষ্ট দেখতে পান। শৌচাগারের দরজায় মজার ছলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে যে, অনলাইনে ভাইরাল হতে না চাইলে এখানে ধূমপান থেকে বিরত থাকুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্ভাবনী প্রযুক্তির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল চর্চা। অধিকাংশ নেটিজেন একে জনসমক্ষে ধূমপান বন্ধ করার এক কার্যকর উপায় হিসেবে প্রশংসা করেছেন। তবে নেটিজেনদের একটি অংশ এই প্রযুক্তির ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তবুও ধূমপান রোধে চীনের এই নতুন কৌশল বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

