‘সিঙ্গুরে কিছুই হয়নি, মানুষ দুঃখে আছে’, মমতার সভার দিনই তোপ নিতিন নবীনের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে শিল্প ও কর্মসংস্থান নিয়ে তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা নিতিন নবীন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সফরের দিনই দুর্গাপুর থেকে পালটা তোপ দাগেন তিনি।
নিতিন নবীন নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, তখন দেখতাম দুর্গাপুরের শিল্পাঞ্চলে কাজের খোঁজে ভিনরাজ্য থেকে যুবকরা আসতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময় বড় বড় শিল্পের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।”
সিঙ্গুর আন্দোলনকে কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, “যে সিঙ্গুরকে কেন্দ্র করে উনি আন্দোলন করেছিলেন, আজ সেখানকার মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছেন। কোনো উন্নয়নই সেখানে পৌঁছায়নি।” মুখ্যমন্ত্রীর সভার দিনই বিজেপির এই আক্রমণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

