লেটেস্ট নিউজ

সিঙ্গুরে মমতার মাস্টারস্ট্রোক: একদিনে হুগলিজুড়ে ১০০ সভার নেপথ্যে আসল রহস্য কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাকে কেন্দ্র করে হুগলি জেলায় এক নজিরবিহীন ‘বাড়ি উৎসব’-এর প্রস্তুতি চলছে। ওইদিন জেলাজুড়ে শতাধিক ব্লকে ছোট ছোট সভার মাধ্যমে ‘আমার বাড়ি’ প্রকল্পের অনুমোদন সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রতিটি পঞ্চায়েতে অন্তত ৫০০ জন উপভোক্তার উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

সিংগুরের মূল অনুষ্ঠানটি প্রতিটি সভাস্থলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরের পাল্টা হিসেবে তৃণমূলের এই বিকেন্দ্রীকৃত জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রকল্পের অর্থ বরাদ্দ নিশ্চিত করে মুখ্যমন্ত্রী একযোগে লক্ষ লক্ষ মানুষের মাথার ওপর ছাদ দেওয়ার বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *