সিঙ্গুরে মমতার মাস্টারস্ট্রোক: কৃষি বাঁচিয়েই শিল্পের জোয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কৃষিজমি দখল না করেই রাজ্যে শিল্পায়ন হবে। ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ‘সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ ২৫টি প্লট ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। এছাড়া ৭৭ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।
শিল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো সংস্থা সেখানে ওয়্যারহাউস গড়ছে। বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, সরকার জুমলায় নয়, কাজে বিশ্বাসী। একইসঙ্গে এদিন ২০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকাও পাঠানো হয়।

