সিঙ্গুরে মমতার ‘শিল্প’ হুঙ্কার: মোদী-শাহকে কড়া জবাব – এবেলা
এবেলা ডেস্কঃ
সিঙ্গুরের সরকারি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া শিল্প প্রকল্পের ঘোষণা দিয়েছেন। ৯ কোটি ২০ লক্ষ টাকায় নির্মিত ‘অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এবং ৭৭ একরে প্রস্তাবিত ‘প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্কে’ হাজার হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি ও শিল্পকে সমন্বয় করে অ্যামাজন-ফ্লিপকার্টের মতো বড় ওয়্যারহাউস তৈরির প্রশাসনিক ছাড়পত্রের কথাও জানান মুখ্যমন্ত্রী।
বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা। বিবাহিত নারীদের পদবি ও ঠিকানা বদল নিয়ে হেনস্থার অভিযোগে মোদী-শাহকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। বিরোধীরা এই প্রকল্পগুলোকে কটাক্ষ করলেও, ভোটের আগে ৩২ লক্ষ মানুষকে আবাসের টাকা পৌঁছে দিয়ে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী।

