সিঙ্গুর রাজনীতির ২০ বছর: পুরনো আন্দোলনের মাঠেই এখন শাসক-বিরোধী টক্কর – এবেলা
এবেলা ডেস্কঃ
দুই দশক পেরিয়ে বদলে গেছে সিঙ্গুর রাজনীতির চালচিত্র। টাটাদের সেই ধূ-ধূ মাঠেই সম্প্রতি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী, যার রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক সভা ও সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দের বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের স্বপ্ন আর জমি আন্দোলনের টানাপোড়েনে সিঙ্গুর আজও বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু।
২০০৬ সালের বুদ্ধদেব-টাটা অধ্যায় থেকে ২০২৬-এর প্রেক্ষাপটে আমূল পরিবর্তন এসেছে। তৎকালীন প্রধান বিরোধী শক্তি তৃণমূল এখন শাসকের আসনে, আর একসময়ের সঙ্গী বিজেপিই এখন তাদের প্রধান প্রতিপক্ষ। মাঝে রাজনীতি আর আন্দোলনের যাঁতাকলে পড়ে সিঙ্গুর কি সত্যিই বদলেছে, নাকি শিল্পহীন মাঠের মতোই স্থবির রয়ে গেছে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

