লেটেস্ট নিউজ

সিন্ধু চুক্তির জেরে কাঁপছে পাকিস্তান! চন্দ্রভাগায় ভারতের মাস্টারস্ট্রোক, কী হতে চলেছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

সিন্ধু জলচুক্তি স্থগিতের আবহে পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি। জম্মু-কাশ্মীরের কিস্তওয়াড়ে চন্দ্রভাগা নদীর ওপর ৩,২০০ কোটি টাকা ব্যয়ে ২৬০ মেগাওয়াট সম্পন্ন ‘দুলহস্তী স্টেজ-২’ জলবিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। ২০০৭ সাল থেকে সচল ৩৯০ মেগাওয়াটের প্রথম পর্যায়টিকে সম্প্রসারণ করতেই এই নয়া পদক্ষেপ।

এই প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ দিয়ে জল প্রবাহিত করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিশেষজ্ঞ কমিটির মতে, প্রকল্পটি পুরনো চুক্তির পরিপন্থী না হলেও বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এটি ইসলামাবাদের ওপর চাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এই কাজ শুরু করতে চলেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *