লেটেস্ট নিউজ

সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের নজিরবিহীন সংঘাতের আবহে বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

বামফ্রন্টের অন্দরে সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের দ্বন্দ্ব চরমে পৌঁছাল। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ৩২ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হলেও সেখানে ঠাঁই পায়নি ফরওয়ার্ড ব্লক। উলটে শরিক দলের দাবি করা আসনেও প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। এই টানাপোড়েনের জেরে বামফ্রন্টের গুরুত্বপূর্ণ বৈঠক ও সাংবাদিক সম্মেলন বয়কট করেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

সংঘাতের আবহে রানিনগরের মতো বিতর্কিত আসনেও প্রার্থী দিয়েছে বড় শরিক। এদিকে সিপিআই(এমএল) লিবারেশনের প্রার্থী তালিকা নিয়ে আরএসপি-র ক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় একতরফা সিদ্ধান্তের অভিযোগে সরব হয়েছেন। যদিও আসন সমঝোতা নিয়ে লিবারেশন ও আইএসএফ-এর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে আলিমুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *