সিরিজ জয়ের লড়াইয়ে নামছে ভারত, কিন্তু শুরুতেই ক্রিকেট প্রেমীদের জন্য এল দুঃসংবাদ! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচে ২৫ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ পকেটে পুরবে বৈভব সূর্যবংশীর দল। তবে ম্যাচ শুরুর আগেই জানা গেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে স্টার স্পোর্টস বা ওটিটি প্ল্যাটফর্মে খেলাটি সম্প্রচার করা সম্ভব হচ্ছে না।
মাঠে ভারত দাপট দেখালেও টিভির পর্দায় খেলা দেখতে না পেরে হতাশ কোটি কোটি সমর্থক। প্রথম ম্যাচে কিষাণ কুমারের উইকেট শিকারের পর আজ ভারতের নজর সিরিজ জয়ের দিকে। আপাতত সম্প্রচার না থাকায় লাইভ আপডেটের ওপরই ভরসা করতে হচ্ছে ভক্তদের। এই কঠিন পরিস্থিতিতে বৈভবের নেতৃত্বাধীন তরুণ ব্রিগেড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

