সিরিয়ায় জুম্মার নামাজ চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঝরল প্রাণ
সিরিয়ার সংখ্যালঘু আলাউইত এলাকার ইমাম আলি বিন আবি তালিব মসজিদে জুম্মার নামাজের সময় এক ভয়াবহ জঙ্গি হামলা ও বিস্ফোরণ ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন ২১ জনের বেশি। প্রার্থনারত ভিড়কে লক্ষ্য করে আগে থেকে রাখা বিস্ফোরক দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনাকে কাপুরুষোচিত জঙ্গি হামলা বলে নিন্দা জানিয়েছে। আসাদ সরকারের পতনের পর দেশটিতে সাম্প্রদায়িক ও জাতিগত হিংসা বাড়ায় এই হামলা চালানো হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

